স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩
নভেম্বর : ভয়াবহ অগ্নিকাণ্ডের
থেকে অল্পের
জন্য রক্ষা
পেল উদয়পুর
সেন্ট্রাল রোড
স্থিত চিত্তরঞ্জন
রোড এলাকা।
শুক্রবার সকালে
উদয়পুর সেন্ট্রাল
রোড সংলগ্ন
চিত্তরঞ্জন রোড
এলাকার এক
দোকানে আচমকা
অগ্নিসংযোগ ঘটে।
দোকান মালিক
আগুনের লেলিহান
শিখা দেখতে
পেয়ে দমকল
বাহিনীর কর্মীদের
খবর দেন।
দ্রুত ঘটনাস্থলে
ছুটে যায়
উদয়পুর দমকল
বাহিনীর কর্মীরা।
যদুলাল দেবনাথের
জুয়েলারি দোকানে
এইদিন অগ্নিকান্ডের
ঘটনা ঘটে।
যদিও আগুন
ভয়াবহ আকার
ধারন করার
পূর্বে দমকল
বাহিনীর কর্মীরা
আগুন নিয়ন্ত্রণে
নিয়ে আসে।
দমকল বাহিনীর
এক কর্মী
জানান অগ্নিকান্ডের
ফলে দোকান
মালিক যদুলাল
দেবনাথের তেমন
কোন ক্ষয়ক্ষতি
হয় নি।
প্রাথমিক ভাবে
ধারণা করা
হচ্ছে বিদ্যুৎ-এর শটসার্কিট থেকে
এই আগুন
লেগেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান