Saturday, November 7, 2026
বাড়ি রাজ্য বাজারে অভিযান বি এস এফ -এর

বাজারে অভিযান বি এস এফ -এর

বাজারে অভিযান বি এস এফ -এর

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ নভেম্বর : আশাবাড়ির ঘটনার পর নড়েচড়ে বসলো বিএসএফ। শনিবার রহিমপুর বাজারে অভিযান চলায় পুলিশ, বিএসএফ এবং সোনামুড়া মহকুমা প্রশাসন। উদ্ধার প্রচুর পরিমাণে বিস্কুট, বাজি সহ অন্যান্য সরঞ্জাম।

এদিন বাজারের ৮ টি দোকানের তালা ও শাটার ভেঙে তল্লাশি অভিযান চালায়। ঘটনাকে কেন্দ্র করে রহিমপুর বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন প্রাথমিকভাবে মনে করছে এগুলি পাচারের জন্য রেখেছিল। এখন দোকানে মালিকদের বলা হয়েছে তারা যেন সঠিকভাবে প্রমাণ দিয়ে জিনিসগুলি প্রশাসন থেকে আদায় করে। যদি বেআইনি হয়ে থাকে তাহলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha