Saturday, November 7, 2026
বাড়ি রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠা না হলে বিরসা মুন্ডার সম্পর্কে কেউই জানতো না : অভিষেক

বিজেপি সরকার প্রতিষ্ঠা না হলে বিরসা মুন্ডার সম্পর্কে কেউই জানতো না : অভিষেক

বিজেপি সরকার প্রতিষ্ঠা না হলে বিরসা মুন্ডার সম্পর্কে কেউই জানতো না : অভিষেক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ নভেম্বর : বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে ভগত সিং যুব আবাসে জনজাতি গৌরব দিবস কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায়, প্রদেশ বিজেপির সংগঠন মহা মন্ত্রী রবীন্দ্র রাজু, অধ্যক্ষ রামপদ জমাতিয়া, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা।

 প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় বলেন ভগবান বীরসা মুন্ডার জন্মদিনটিকে জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভগবান বিরসা মুন্ডা দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রধানমন্ত্রী অমৃত মহোৎসবের মাধ্যমে যারা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছেন তাঁদের খুঁজে বের করেছেন। বিজেপি সরকার প্রতিষ্ঠা না হলে বিরসা মুন্ডার সম্পর্কে কেউই জানতো না। জনজাতি গৌরব দিবস পালনের মাধ্যমে জনজাতিদের প্রতি সম্মান জানানো হয়। তাই জনজাতি গৌরব দিবস উপলক্ষ্যে শনিবার এক দিবসিয় কর্মশালার আয়োজন করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha