Saturday, November 7, 2026
বাড়ি রাজ্য চোরাকারবারি রুখতে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক

চোরাকারবারি রুখতে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক

চোরাকারবারি রুখতে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ নভেম্বর : চোরা কারবারিদের রুখতে কুমারঘাট থানার পুলিশের জোড়া সার্জিক্যাল স্ট্রাইক। শুক্রবার রাতে আসাম-আগরতলা জাতীয় সড়কে একের পর এক অভিযানে বানচাল বড়সড় পাচারচক্র। গোপন খবরের ভিত্তিতে ৯১ মাইল এলাকায় নাকা তল্লাশিতে আটক হয় AS 01 EH 9983 নম্বরের একটি ওয়াগন আর গাড়ি। গাড়ি থেকে উদ্ধার হয় ২২ কার্টন বার্মিজ সিগারেট, যার বাজারমূল্য প্রায় ১১ লক্ষ টাকারও বেশি।

 গ্রেপ্তার করা হয় কৈলাশহরের দুই বাসিন্দা চালককে। একই রাতে কুমারঘাট-কৈলাশহর মূল সড়কের সায়দাবাড়িতে ইলেকট্রিক অটো রিকশায় তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ শব্দবাজি। TR 02 DH 846 নম্বরের ওই গাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সোনাইমুড়ির রাজেশ মালাকারকে, যার কাছে থাকা বাজিগুলোর দাম প্রায় ১৫ হাজার টাকার অধিক। পুলিশ জানায়, মোট বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য ১১ লক্ষ ১৫ হাজার টাকারও বেশি। শুধু এই অভিযানই নয়, আগামী দিনেও এই ধরনের জিরো টলারেন্স নীতি বজায় রেখে সমাজবিরোধী ও চোরা কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha