Tuesday, November 3, 2026
বাড়ি রাজ্য ক্লাস্টার কর্ডিনেটরের বদলির দাবিতে ব্লকে তালা ঝুলিয়ে দিলেন মহিলারা

ক্লাস্টার কর্ডিনেটরের বদলির দাবিতে ব্লকে তালা ঝুলিয়ে দিলেন মহিলারা

ক্লাস্টার কর্ডিনেটরের বদলির দাবিতে ব্লকে তালা ঝুলিয়ে দিলেন মহিলারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের করবুক ব্লকের ক্লাস্টার কর্ডিনেটর সুমন দেবনাথের বদলির দাবিতে মঙ্গলবার সকাল থেকে করবুক আর ডি ব্লকের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায় স্বসহায়ক দলের মহিলারা। মহিলা স্বসহায়ক গ্রুপের মহিলাদের অভিযোগ ক্লাসটার কর্ডিনেটর সুমন দেবনাথ তাদের সাথে দুর্ব্যবহার করে। তাই তাকে অবিলম্বে করবুক ব্লক থেকে অন্যত্র বদলি করার দাবি জানায় তারা।

 এদিকে সকাল ১০ টা থেকে করবুক ব্লক অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ আন্দোলনে শামিল হওয়ায় ব্লকের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়ে। অবশেষে এগারোটা নাগাদ ব্লক আধিকারিক শুভ্রজিত পাল ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। তাদের দাবি পূরণের জন্য জেলা শাসকের সাথে আলোচনা করবেন বলে তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করেন। ব্লক আধিকারিকের আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা ব্লক অফিস ঘেরাও প্রত্যাহার করে নেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha