Tuesday, November 3, 2026
বাড়ি রাজ্য ন্যাশনাল ওপেন বোর্ডের পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বড়সড় কেলেঙ্কারি, ধৃত তিন

ন্যাশনাল ওপেন বোর্ডের পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বড়সড় কেলেঙ্কারি, ধৃত তিন

ন্যাশনাল ওপেন বোর্ডের পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বড়সড় কেলেঙ্কারি, ধৃত তিন

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : সোমবার অনুষ্ঠিত হয় ন্যাশনাল ওপেন বোর্ডের পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ২৪ ঘণ্টা পরেও চলছে উত্তরপত্র লেখার কাজ। ন্যাশনাল ওপেন বোর্ডের পরীক্ষা কাণ্ডে বড়সড় কেলেঙ্কারি সামনে এলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে নন্দননগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে সোমবারের পরীক্ষার উত্তরপত্র সহ তিন জনকে আটক করে এনসিসি থানার পুলিশ। ন্যাশনাল ওপেন বোর্ড পরীক্ষার কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে বিক্রম দেববর্মার নাম।

পুলিশি অভিযানে আটক তিন জনের মধ্যে রয়েছে বিক্রম দেববর্মার নিকট আত্মীয় এবং ন্যাশনাল ওপেন বোর্ডের সহকারী এজেন্ট প্রসনজিৎ দেববর্মা। পুলিশের অভিযানের আগেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত বিক্রম দেববর্মা। বর্তমানে তিনি পলাতক বলে জানা গেছে। উল্লেখ্য, বিক্রম দেববর্মা সরকারি লাইব্রেরিতে কর্মরত বলে জানা গেছে। ন্যাশনাল ওপেন বোর্ডের পরীক্ষা কাণ্ডে তাঁর সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। সবচেয়ে বড় প্রশ্ন পরীক্ষা শেষ হওয়ার ২৪ ঘণ্টা পরেও কীভাবে উত্তরপত্র লেখার কাজ চলছিল? এই চক্রের সঙ্গে আর কারা জড়িত? ন্যাশনাল ওপেন বোর্ডের পরীক্ষার কেলেঙ্কারির তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha