স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ নভেম্বর : শাসক দল প্রার্থী তালিকা
ঘোষণা করে মাঠে নামার আগেই মনোনয়নপত্র দাখিলে ঝড় তুললেন রাজ্যের প্রধান বিরোধী দল
বামফ্রন্টের। সোমবার সারা রাজ্যে একযোগে মনোনয়নপত্র দাখিল করলেন মনোনীত বামফ্রন্ট
মনোনীত প্রার্থীরা। কংগ্রেসের জন্য আসন রেখে তড়িঘড়ি মনোনয়নপত্র দাখিলের কাজ শেষ
করেছে অধিকাংশ আসনেই। এদিন অবশেষে খোয়াই পুর পরিষদের নির্বাচনে বামফ্রন্ট ১৩ জন প্রার্থী
মনোনয়নপত্র দাখিল করলেন। খোয়াই মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার রিমিতা সাহার কাছে
তারা মনোনয়নপত্র জমা দেন।
নির্ধারিত
সময় দুপুর বারোটায় মনোনয়ন দাখিল করতে না পারার কারণে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তা
দিতে ব্যর্থতার অভিযোগ তোলে সিপিআইএম দলের নেতৃত্ব। রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।
অবশেষে দুপুর প্রায় ৩ টা ১০ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ১৩ জন প্রার্থী
তাদের মনোনয়নপত্র জমা দেন। তবে ৯ নং এবং ১৫ নং ওয়ার্ডের জন্য কেও মনোনয়নপত্র জমা
দেননি। সোমবার সিপিআইএম-এর পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেন মনোনীত প্রার্থীরা। মনোনয়নপত্র
দাখিলের পূর্বে প্রার্থীদের নিয়ে আমবাসায় এক মিছিল সংঘটিত করে। মিছিলটি আমবাসার বিভিন্ন
পথ পরিক্রমা করে আমবাসা মহকুমা শাসক অফিসে তথা রিটার্নিং অফিসারের অফিসে এসে মনোনয়নপত্র
দাখিল করেন। এদিন সিপিআইএম দলের ১৪ জন প্রার্থী রিটার্নিং অফিসার রিঙ্কু রিয়াং এর
হাতে মনোনয়নপত্র তুলে দেন। নির্বাচনী প্রচারে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনস্বার্থবাহী
পুর পরিষদ গঠনের আহ্বান জানান সিপিআইএম নেতৃত্ব। অন্যদিকে আসন্ন সাব্রুম নগর পঞ্চায়েত
নির্বাচনকে সামনে রেখে সোমবার সাব্রুম নগর পঞ্চায়েতের ৯টি ওয়ার্ডের জন্য দলীয় প্রার্থীদের
পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এদিন সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে এসডিএম
সুমন রক্ষিতের চেম্বারে একে একে মনোনয়নপত্র জমা দেন সিপিআইএম প্রার্থীরা। মনোনয়নপত্র
জমা দেওয়ার আগে দলীয় সমর্থকদের নিয়ে মিছিল করে প্রার্থীরা সাব্রুম মহকুমা প্রশাসনের
কার্যালয়ে পৌঁছায়। সিপিআইএমের পক্ষ থেকে সাব্রুম নগর পঞ্চায়েতের ৯ টি ওয়ার্ডে প্রার্থীরা
হয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাব্রুম এসডিএম অফিসের সামনে বক্তব্য রাখেন সাব্রুম
নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব স্যানাল। তিনি জয় নিয়ে এক প্রকার ভাবে
নিশ্চিত। সোমবার উদয়পুর পাঁচটি বামপন্থী দলগুলো তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জামতলা থেকে এক সুসজ্জিত বিশাল মিছিল করে পাঁচ টি বামপন্থী দলের নেতা কর্মীরা মিছিল
করে উদয়পুর মহকুমায় মহকুমা শাসকের অফিসে ২৩টি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে নমিনেশন
জমা দেওয়া হয় মহকুমা শাসক ও অতিরিক্ত মহকুমা শাসকের নিকট। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম
উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত, জেলা সম্পাদক পরিমল দেবনাথ সহ বামপন্থী দলগুলো
নেতৃত্বরা।
শেষে সিপিআইএম দলের পক্ষে নিতাই বিশ্বাস বলেন, ২৩
টি ওয়ার্ডের মধ্যে ২১ জন প্রার্থী সিপিআইএম, ১ টি করে আর এস পি ও সিপিআইএম- এল লিবারেশন
দল থেকে মনোনয়ন জমা দেন। আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সোনামুড়া মহকুমার মেলাঘর
পুর পরিষদের ১৩টি এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের ১৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সোমবার
মনোনয়নপত্র জমা করেন বাম প্রার্থীরা। এদিন দলের মনোনীত প্রার্থীদের নিয়ে দলীয়
মহকুমা অফিসের সামনে থেকে সুবিশাল রেলি বাজার
এলাকা পরিক্রমা করে স্থানীয় নেতাজি চৌহমনীতে এসে মিলিত হয় । সেখান থেকে মনোনীত প্রার্থীরা
একে একে সোনামুড়া মহকুমা শাসক কার্যালয়ে গিয়ে তাদের মনোনয়ন জমা করেন মহকুমা শাসক
তথা আর ও রুপন দাস এবং অতিরিক্ত মহকুমা শাসক দিব্যেন্দু দাস এর নিকট। সেক্ষেত্রে সোনামুড়া
নগর পঞ্চায়েতের ১৩টি আসনে প্রাথমিক পর্যায়ে মনোনয়ন জমা দিলেও ইন্ডিয়া ব্লকের জোট
সংঙ্গী কংগ্রেসের জন্য ও আসন বন্টন বিষয়ে কথা চলছে সহমতের ভিত্তিতে পরবর্তীতে সেই
আসনগুলোতে থেকে প্রার্থী প্রত্যাহার করে নেয়া হবে। জানান দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর
সদস্য রতন সাহা।
মেলাঘর পৌর
পরিষদে যে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তেলিয়ামুড়ায় ক্রমশ চড়ছে
রাজনৈতিক উত্তাপ। ১৫ টি ওয়ার্ডের তেলিয়ামুড়া পৌর পরিষদ দখলের লড়াইয়ে এবার একজোট
হয়ে নির্বাচনী ময়দানে নামল কংগ্রেস ও সিপিআইএম। ইন্ডিয়া জোটের ব্যানারে দুই দলের
যৌথ শক্তি প্রদর্শনের সাক্ষী থাকল সোমবারের তেলিয়ামুড়ার রাজপথ। সোমবার মনোনয়নপত্র
জমা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে শহরের রাজপথে বিশাল মিছিল বের করেন কংগ্রেস ও সিপিআইএমের
কর্মী-সমর্থকেরা। দলীয় পতাকা, ব্যানার ও নির্বাচনী স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন
পথ। মিছিল শেষে মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন জোটের প্রার্থীরা।
তেলিয়ামুড়া পৌর পরিষদের মোট ১৫টি ওয়ার্ডের মধ্যে আসন সমঝোতা অনুযায়ী সিপিআইএম আটটি
এবং কংগ্রেস সাতটি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে। মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে উপস্থিত
ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ, প্রাক্তন এমএলএ মনিন্দ্র
চন্দ্র দাস,কংগ্রেস নেতা তথা প্রাক্তন শিক্ষক রথীন্দ্র দেব-সহ দুই দলের মনোনীত প্রার্থী
এবং অসংখ্য কর্মী-সমর্থক। ১৫ টি আসনের মধ্যে সিপিআইএম আটটি এবং কংগ্রেস সাতটি আসনে
মনোনয়নপত্র জমা দেয় যৌথভাবে। মনোনয়নপত্র দাখিলের পর বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের
মহকুমা সম্পাদক সুভাষ নাথ তেলিয়ামুড়ার সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার স্বার্থে
ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। তাঁর বক্তব্যে শহরের উন্নয়নের
পাশাপাশি মানুষের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পায়।
সব মিলিয়ে, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়ায় কংগ্রেস ও সিপিআইএমের
এই আসন সমঝোতা এবং যৌথ মিছিল রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল। ১৫টি ওয়ার্ডে
জোটের প্রার্থীদের জয় নিশ্চিত করতে এখন থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন দুই দলের নেতা-কর্মীরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান