স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ নভেম্বর : মনোনয়নপত্র দাখিল করতে
মোহনপুরে বাধার মুখে পড়লো বামেরা। সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দ্বারস্থ হয়ে
এমনটাই অভিযোগ করলেন বামফ্রন্টের নেতৃত্ব শংকর প্রসাদ দত্ত, পশ্চিম ত্রিপুরা জেলার
সম্পাদক রতন দাস সহ অন্যান্যরা। এদিন তারা প্রথমে পশ্চিম ত্রিপুরা যারা শাসক কার্যালয়ের
সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। তারপর তারা জেলা শাসকের কাছে গিয়ে জানান, মোহনপুরে
মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের গেটে দাঁড়িয়েছিল
শাসক দলের ২০০-২৫০ দুর্বৃত্তরা। যার কারণে মনোনয়নপত্র দাখিল করতে পারেনি বামফ্রন্টের
প্রার্থীরা।
তারপর বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু
করে রাজ্য নির্বাচন কমিশনারকে পর্যন্ত অবগত করা হয়। আজকে ফটিক ছড়ায় যখন মোহনপুরের
কর্মী সমর্থকরা জড়ো হয় তখন বাইক দিয়ে এসে মারধোর করতে শুরু করে। এখন পর্যন্ত ১৫
জনের উপর আহত হয়েছে। আহতদের আইজিএম এবং জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দাবি জানান,
পশ্চিম ত্রিপুরা জেলার যারা বামফ্রন্ট থেকে প্রার্থী হয়েছেন, তারা যেন মনোনয়নপত্র
দাখিল করতে পারেন এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়। প্রয়োজনে পর্যাপ্ত পরিমাণে
নিরাপত্তা কর্মী দিয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করেন। পশ্চিম ত্রিপুরা
জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করার পর তিনি জানান, যারা প্রার্থী হয়েছেন তারা
যেকোনো দলেই হতে পারেন, কিন্তু সকলে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এর জন্য সমস্ত ধরনের
নিরাপত্তা ব্যবস্থা করা হয়। পাশাপাশি যারা বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ
নেওয়া হবে বলে জানান তিনি। জেলা শাসকের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা
এখন সেটাই দেখার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান