Sunday, November 1, 2026
বাড়ি রাজ্য বিজয় মিছিল করলো মথা

বিজয় মিছিল করলো মথা

বিজয় মিছিল করলো মথা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর : ভিলেজ কমিটি নির্বাচনে জয়ের আনন্দে মাতলো জোলাইবাড়ি ব্লকের রামরাইবাড়ি এডিসি ভিলেজের তিপরা মথার কর্মী-সমর্থক। জয়ের উল্লাসে বিজয় মিছিল করে দলের কর্মী সমর্থকরা। রাইরাইবাড়ি ভিলেজের ৯ আসনের মধ্যে ৭ টি আসনে বিপুল ভোটে জয়লাভ করে তিপ্রা মথার প্রার্থীরা। এই জয়ের আনন্দে বিজয় মিছিল রামরাইবাড়ি এডিসি ভিলেজের তিপ্রা মথার কর্মী-সমর্থকদের।

রবিবার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। আবির মেখে গানের তালে জয়ের উল্লাসে মেতে উঠেন দলের কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন তিপ্রা মথার নেতা সঞ্জয় মানিক ত্রিপুরা সহ অন্যান্য নেতা-কর্মীরা। তবে উন্নয়ন কতটা হবে সেটাই এখন দেখার বিষয়। মানুষ চাইছে এলাকার যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোই অবিলম্বে সমাধান করার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha