Saturday, October 31, 2026
বাড়ি রাজ্য গাঁজা পাচারের মামলায় গাড়ির মালিক গ্রেফতার

গাঁজা পাচারের মামলায় গাড়ির মালিক গ্রেফতার

গাঁজা পাচারের মামলায় গাড়ির মালিক গ্রেফতার



স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ অক্টোবর : গাঁজা উদ্ধারের মামলায় গ্রেফতার বিশালগড়ের কুখ্যাত গাঁজা ব্যবসায়ী রফিক মিয়া। শুক্রবার সন্ধ্যায় কড়ইমুড়া বাজার থেকে বিশালগড় থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী অফিসার জানিয়েছেন গত ৩ সেপ্টেম্বর বোধজং নগর থানাধীন আর.কে নগর নবচন্দ্র চৌমুহনি এলাকায় গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে TR 07 C 0772 নম্বরের একটি গাড়ি থেকে ১৭৬ কেজি গাঁজা উদ্ধার করে।

সঙ্গে গ্রেফতার করা হয় গাড়ির চালক পরিতোষ দেবনাথকে। তারপর পুলিশ তদন্তের মাধ্যমে জানতে পারে গাড়ির মালিক রফিক মিয়া। বাড়ি মধুপুর কোনাবন এলাকায়। গাড়ি চালক রফিক মিয়াকে আটক করে পুলিশ। কারণ তদন্তে রফিক মিয়া জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 

 

 

 

 

 

 

 

 



 






Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha