Saturday, October 31, 2026
বাড়ি রাজ্য ইন্দিরা গান্ধীর প্রয়াণ বার্ষিকী পালন করল কংগ্রেস, রক্তদান শিবির ও প্রভাত ফেরি

ইন্দিরা গান্ধীর প্রয়াণ বার্ষিকী পালন করল কংগ্রেস, রক্তদান শিবির ও প্রভাত ফেরি

ইন্দিরা গান্ধীর প্রয়াণ বার্ষিকী পালন করল কংগ্রেস, রক্তদান শিবির ও প্রভাত ফেরি

 

 



আগরতলা, ৩১ অক্টোবর (হি.স.) : দলীয় পতাকা উত্তোলন, প্রয়াত নেত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মৌন মিছিল, প্রভাত ফেরি, রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ বার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস ও উদয়পুরের ৩০ বাগমা ব্লক কংগ্রেস কমিটি। শনিবার রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়।

এদিন সকালে কংগ্রেস ভবনে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়-সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর কংগ্রেস ভবন থেকে একটি মৌন মিছিল বের হয়ে গান্ধীঘাটে পৌঁছয়। সেখানে ইন্দিরা গান্ধী-সহ অন্যান্য প্রয়াত জাতীয় নেতৃত্বের স্মৃতির উদ্দেশ্যে শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে কংগ্রেস ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, রাজ্যের সমস্ত জেলা ও ব্লক কংগ্রেস কার্যালয়ে যথাযথ মর্যাদায় প্রয়াত জননেত্রীর প্রয়াণ বার্ষিকী পালন করা হয়েছে।

অন্যদিকে, উদয়পুরের ৩০ বাগমা ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগেও দিনটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে দলীয় কার্যালয়ে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বয়সভিত্তিক বিভিন্ন বিভাগে ছোটদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, সাধারণ সম্পাদক উত্তম পাল, মহিলা কংগ্রেস সভানেত্রী মিনু রানী পাল-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রয়াত নেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রক্তদান ও শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে দিনটি পালন করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha