Saturday, October 31, 2026
বাড়ি রাজ্য নির্বাচনে নির্ঘণ্ট ঘোষনার পর সর্বদলীয় বৈঠক করলেন রিটানিং অফিসার

নির্বাচনে নির্ঘণ্ট ঘোষনার পর সর্বদলীয় বৈঠক করলেন রিটানিং অফিসার

নির্বাচনে নির্ঘণ্ট ঘোষনার পর সর্বদলীয় বৈঠক করলেন রিটানিং অফিসার

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ অক্টোবর :  পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনী রিটার্নিং অফিসার তথা তেলিয়ামুড়ার মহকুমা শাসকের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

 বৈঠকে আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রক্রিয়া, বিভিন্ন বিধি-নিষেধ এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের অবগত করা হয়। নির্বাচন চলাকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মহাকুমা শাসক তথা রিটার্নিং অফিসার জানান, আজকে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানানো হয়। তিনি আরো বলেন, মনোনয়নপত্র দাখিল করার দিনক্ষণ শুরু হয়ে গেছে আজকে থেকে। ছয় নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha