স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর : দুটি স্কুটির মুখোমুখি
সংঘর্ষ আহত দুই। এর মধ্যে একজন নাবালক। ঘটনা শুক্রবার সকালে শান্তিরবাজার মহকুমার কাঁঠালিয়া
এলাকায়। আহতদের নাম বির্দেশ রিয়াং ও নমদ্যয় রিয়াং। জানা গেছে, শুক্রবার সকালে কাঁঠালিয়া
এলাকায় টিআর ০৩ ও ৬৩৯৮ নম্বরের একটি স্কুটির সঙ্গে নম্বরবিহীন অপর একটি স্কুটির সংঘর্ষ
হয়।
এই দুর্ঘটনায়
দুই স্কুটি চালকই গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার
দমকল কর্মীরা। তারা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে
নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত নাবালকটি চেলাগাং এলাকার দিকে যাচ্ছিল।
অপর আহত ব্যক্তি বন দপ্তরের কর্মী বলে জানা গেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান