স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর : সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার
টাউন হলে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। এই উপলক্ষে আয়োজিত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজকল্যাণ ও সমাজ
শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার।
এদিন চারটি
পৃথক বিভাগে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি দুর্গাপূজার সময় বিভিন্ন
সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করার জন্য আগরতলা শহরের একাধিক ক্লাবকেও সম্মাননা
প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার
বলেন, প্রবীণ নাগরিকরা যাতে অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য রাজ্য সরকারের পক্ষ
থেকে বিভিন্ন সুবিধা প্রদান করা হয়।বর্তমান প্রজন্ম কাছে আহ্বান রাখেন যাতে করে প্রবীণরা
বঞ্চনার শিকার না হন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান