স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর : ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অধীন সমবায় ও অন্যান্য চা বাগানের প্রায় ১২০০ একর জমি বেসরকারি ও অন্যান্য শিল্পে হস্তান্তরের তীব্র বিরোধিতায় শ্রমভবনের সামনে বিক্ষোভে সামিল হল ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন এবং সিআইটিইউ। বুধবার আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত সংগঠনের সম্পাদক বলেন, সমবায় এবং চা উন্নয়ন নিগমের অধীনে যে সমস্ত বাগান রয়েছে সেগুলির শ্রমিকরা অত্যন্ত দুঃখ দুর্দশার মধ্যে রয়েছে।
এর
উপর দিয়ে বেসরকারি ভাবে যে সমস্ত বাগান
চলছে সেগুলি বেসরকারি মালিকানার হাতে তুলে দেওয়ার। তাই শ্রমিকদের জন্য দাবি বেসরকারি করন করা যাবে না। দুর্গা বাড়ি চা বাগানের প্রসঙ্গ
টেনে তিনি বলেন বিগত দিনে দুর্গাপূজার সময় বোনার্স এবং রেশন সামগ্রী সঠিকভাবে সময়মত পেয়ে যেতেন শ্রমিকরা। এখন এইভাবেই সঠিকভাবে মিলছে না বলে প্রতিবাদ
করেন। তিনি আরো বলেন, শ্রমিকদের স্বার্থে বাগানগুলি বেসরকারীকরণ না করে সঠিকভাবে
শ্রমিকদের স্বার্থে সরকার অধিগ্রহণ করে চালানোর জন্য দাবি করা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান