Tuesday, October 27, 2026
বাড়ি রাজ্য চার নাবালক চোর আটক

চার নাবালক চোর আটক

চার নাবালক চোর আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর : উৎসব মরশুমে চুরির ঘটনা ঘটে চলেছে চারদিকে। চুরির ঘটনা রুখতে পারছে না পুলিশ প্রশাসন। এবার চুরি যাওয়া টমটম, স্কুটি ও বাইক সহ পূর্ব থানার পুলিশের জালে আটক চার নাবালক চোর। পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান সোমবার সন্ধ্যায় তাদের নিকট খবর আসে আস্তাবল এলাকা থেকে একটি মূল্যবান বাইক চুরি হয়ে গেছে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে চুরি যাওয়া বাইকটি দুর্জয়নগরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

 যথারীতি বাইকটির পিছু ধাওয়া করে নতুন নগর এলাকায় বাইকটি আটক করা হয়। একই সাথে দুই নাবালককে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও একটি চুরি যাওয়া স্কুটি উদ্ধার করা হয়। এই ক্ষেত্রে এয়ারপোর্ট থানারও সহযোগিতা নেওয়া হয়েছে। পরবর্তী সময় আরও দুইজন নাবালককে আটক করা হয়। এই চুরির ঘটনায় চারজন নাবালককে আটক করা হয়েছে। এছাড়াও চুরি যাওয়া একটি টমটম উদ্ধার করা হয়েছে। ধৃত চার নাবালককে মঙ্গলবার আদালতে সোপর্দ করে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha