Monday, October 19, 2026
বাড়ি রাজ্য দূর্গা বাড়িতে পূজা দিলেন মুখ্যমন্ত্রী

দূর্গা বাড়িতে পূজা দিলেন মুখ্যমন্ত্রী

দূর্গা বাড়িতে পূজা দিলেন মুখ্যমন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ অক্টোবর : আজ মহা অষ্টমী। সকাল থেকেই আগরতলা দুর্গা বাড়িতে ভক্তদের উপচে পড়া ভিড়। দুপুরে নাগাদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দুর্গা বাড়িতে যান। জেলাশাসক ডঃ বিশাল কুমারকে সঙ্গে নিয়ে পূজা দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন তিনি।

তারপর সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবছরের মতো এ বছরও দুর্গা বাড়িতে এসেছেন। মায়ের কাছে প্রার্থনা করেছেন, সকলে যেন সুখ-শান্তিতে থাকেন। রাজ্যের উন্নয়ন নিয়ে সরকার একটা মিশন গতিতে ছুটছে। তিনি আরো বলেন, রাজ্যে কোনভাবেই যেন আতঙ্কে পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য সরকার কাজ করছে সরকার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha