স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর হতাশায়
আছেন পুজোর প্রাক মুহূর্তে রেগার শ্রমিকরা। যখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের কাজ নেই খাদ্য নেই বলে অভিযোগ তুলেছেন ঠিক সেই মুহূর্তে সড়ক অবরোধ করলেন রেগার শ্রমিকরা। রেগার মজুরি না পেয়ে হতাশা
ও ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা। দীর্ঘদিনের পরিশ্রমের প্রাপ্য অর্থ হাতে না পাওয়ার অভিযোগে
অবশেষে সড়কে নেমে প্রতিবাদে শামিল হন তারা। মজুরি
না পাওয়ার ক্ষোভে খোয়াই- আগরতলা জাতীয় সড়কের ছনখলা এলাকায় সড়ক অবরোধ করেন রেগার শ্রমিকরা।
শ্রমিকদের এই অবরোধের জেরে
জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘক্ষণ রাস্তায় আটকে পড়েন পথচারীরা। শারদ উৎসবের প্রাক্কালে এমন পরিস্থিতিতে যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান খোয়াই পদ্মবিল ব্লকের আধিকারিক। অবরোধকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার বিষয়ে খোঁজখবর নেন তিনি। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ তুলেন শ্রমিকরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান