স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর : মন্ডপে আবির্ভূতা হয়েছেন মহামায়া। দশভূজা দেবীর দিকে অপলক চেয়ে থাকবে আপামর বাঙালি। চোখ ফেরানো যায় না আদ্যোশক্তি থেকে। আজ মহা ষষ্ঠী। সকাল থেকে ষষ্ঠী পূজা হয়েছে। কোন এক সময় সপ্তমী থেকে পুজো মণ্ডপ গুলিতে ভিড় জমতো দর্শকদের। এখন দ্বিতীয়তে আগরতলা শহরের বিভিন্ন পূজা মন্ডপ উদ্বোধন হয়ে যায়। তৃতীয়া থেকে দর্শকদের ভিড় লক্ষ্য করে গেছে এ বছর। পঞ্চমী রাতের মতো ষষ্ঠী রাতেও ছিল মন্ডপে মন্ডপে উপচে পড়া ভিড়।
রাজ্যের
মফস্বলের মানুষ দুপুরে ডেমো ট্রেনে আগরতলা মুখী হয়। রাতভর পুজো দেখে সকালে ট্রেনে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এবছর সারা রাজ্যে পূজার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,০৪৭ টি।
বিগত বছরের তুলনায় পূজা সংখ্যা বেড়েছে ৫০ টি। সিংহভাগ
পূজা পশ্চিম ত্রিপুরা জেলায়। বিগত বছর পশ্চিম ত্রিপুরা জেলায় মোট পূজা হয়েছিল ৭৭২ টি। এ বছর বেড়ে
হয়েছে ৭৭৫ টি। তারপর রয়েছে সিপাহীজলা জেলা। এই জেলায় একটা
বড় অংশ সংখ্যালঘু থাকলে বিগত বছর পূজা হয়েছিল ৪১১ টি। এবছর বেড়ে দাঁড়িয়েছে ৪৩৬ টি। সিপাহীজলা জেলার সঙ্গে বড় মাত্রায় পূজার সংখ্যা বেড়েছে দক্ষিণ ত্রিপুরা জেলায়। বিগত বছর ২৬৮ টি পূজা ছিল,
এবছর ৩০৫ টি পূজা হতে
চলেছে জেলাতে। পূজার সংখ্যা এ বছর কমেছে
ধলাই জেলা, উত্তর ত্রিপুরা জেলা এবং গোমতী জেলায়। বিগত বছর ধলাই জেলায় পূজা হয়েছিল ২৭২ টি, এবছর কমে দাঁড়িয়েছে ২৬৮ টি। উত্তর ত্রিপুরা জেলায় বিগত বছর পূজোর সংখ্যা ছিল ২৭৫ টি, এ বছর ২৭১
টি। গোমতী জেলায় বিগত বছর পূজার সংখ্যা ছিল ৩৮২ টি, এবছর ৩৬৩ টি। ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে এই বিষয়টি অবগত
করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান