Thursday, October 8, 2026
বাড়ি রাজ্য দ্রুত জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি করল বেকাররা

দ্রুত জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি করল বেকাররা

দ্রুত জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি করল বেকাররা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ অক্টোবর : রাজ্যে একের পর এক নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারকে প্রতিদিন সমালোচনার মুখে পড়তে হচ্ছে।‌ সুশাসন জামানায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে কত বছর সময় লাগতে পারে তার কোন নির্দিষ্ট সময় নেই। অধিকাংশ নিয়োগ প্রক্রিয়া এতটা ধীর গতিতে চলছে যে বেকারার চাকুরির প্রতি উৎসাহ হারিয়ে ফেলছে। আবার সরকার দাবি করছে বেকার বান্ধব। বুধবার চাকরি প্রত্যাশী কিছু যুবক জেল পুলিশের অধিকর্তার কার্যালয়ের সামনে জমায়েত হয়। তারা বলেন, ২০২২ সালে ডিসেম্বর মাসে জেল পুলিশের শারীরিক পরীক্ষা হয়।

 তারপর চার বছর অতিক্রান্ত হতে চলেছে, এখন পর্যন্ত লিখিত পরীক্ষা গ্রহণ করার কোন উদ্যোগ গ্রহণ করছে না। এতে করে শারীরিক পরীক্ষার উত্তীর্ণ হওয়া ৯০১৪ জন যুবক হতাশায় ভুগছে। লিখিত পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেই বিষয়ে বহুবার দপ্তরের কড়াও নেড়েছেন। তারা জানায় ২৪৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল জেল পুলিশ। এতদিন কেটে গেল তাদের নিয়োগ প্রক্রিয়া কয়েক ধাপ এগিয়ে যায়নি। যার কারণে তারা অনিশ্চয়তায় ভুগছেন। এমনকি দপ্তরের অধিকর্তা পর্যন্ত কোন রকমে সঠিক উত্তর দিতে পারছেন না। তাই অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি করেন তারা

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha