Monday, October 5, 2026
বাড়ি রাজ্য মথার গুন্ডামিতে সড়ক অবরোধ এবং পুনঃভোটের দাবি উঠলো সালেমায়, মহকুমা শাসক কার্যালয় ঘেরাও করলো সিপিআইএম

মথার গুন্ডামিতে সড়ক অবরোধ এবং পুনঃভোটের দাবি উঠলো সালেমায়, মহকুমা শাসক কার্যালয় ঘেরাও করলো সিপিআইএম

মথার গুন্ডামিতে সড়ক অবরোধ এবং পুনঃভোটের দাবি উঠলো সালেমায়, মহকুমা শাসক কার্যালয় ঘেরাও করলো সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর : সোমবার সকালে সালেমার গণনা কেন্দ্রে শুরু হয় উত্তেজনা। বিজেপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠে। প্রতিবাদে হালহালিতে কমলপুর–আমবাসা সড়ক অবরোধ করেন। অভিযোগ বিজেপি এজেন্টদের গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার পাশাপাশি তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে হালহালিতে কমলপুর–আমবাসা সড়ক অবরোধ করলেন বিজেপির প্রার্থী ও সমর্থকরা।

অভিযোগ, সালেমার গণনা কেন্দ্রে দায়িত্ব পালন করতে যাওয়া বিজেপির এজেন্টদের তিপ্রা মথার কর্মী-সমর্থকদের একাংশ কেন্দ্র থেকে বের করে দেয়। শুধু তাই নয়, এজেন্টদের সঙ্গে দুর্ব্যবহার ও তাদের উপর হামলার অভিযোগও তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজেপির প্রার্থী ও কর্মী-সমর্থকরা প্রতিবাদে হালহালিতে কমলপুর–আমবাসা সড়ক অবরোধ করেন। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। সংবাদ মাধ্যমের সামনে বিজেপির প্রার্থীরা অভিযোগ করে জানান, তিপ্রা মথার সমর্থকদের দ্বারা তারা আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, প্রাণের আশঙ্কায় সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন তারা। বিজেপির পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গণনা প্রক্রিয়ায় রাজনৈতিক দলের এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে হালহালি ও সালেমা এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তিপ্রা মথার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 এদিকে গণনা কেন্দ্রের বাইরে ১৬৩ ধারা লাগু থাকলেও প্রশাসনের ব্যর্থতার কারণে পুনঃ ভোটের দাবি উঠল সালেমা ব্লকের অধীন মহারানী কেন্দ্রে। জোট শরিক মথা এই আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। আহত মন্ডল সম্পাদক আমল ঘোষ, তার গাড়ি চালক সৌরভ দাস। আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে এমনটাই দাবি করলেন মন্ডল সভানেত্রী সম্পা দাস। অপরদিকে মহারানীপুর স্কুলে গণনা কেন্দ্রে সিপিআইএম পোলিং এজেন্টদের প্রবেশ করতে দেয়নি তিপ্রা মথা সমর্থকরা বলে অভিযোগ। প্রতিবাদের সিপিআইএম -র পক্ষ থেকে কমলপুর আমবাসা সড়কের মহারানীতে পথ অবরোধে বসে। সেখানেও তিপ্রা মথার সমর্থকরা অবরোধ স্থলে এসে হামলা চালায়। এর প্রতিবাদে কমলপুর শহরে সিপিআই এম -র পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সংঘটিত করে। জেলা সম্পাদক অঞ্জন দাস, দুর্বৃত্তদের গ্রেফতার করার দাবি করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha