স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৩০ সেপ্টেম্বর : রাজধানীর বাধারঘাট স্থিত এক বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হলো গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডাক্ট ইউনিয়নের ১৩ তম বোর্ড মিটিং। মিটিং-এ উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডাক্ট ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ সহ বোর্ডের অন্যান্য সদস্যরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান ত্রিপুরা গোমতী কো-অপারেটিভ মিল্ক ইউনিয়নের বোর্ড মিটিং-এর মূল উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরা রাজ্যে দুধ এবং দুগ্ধ জাত সামগ্রীর উৎপাদন বৃদ্ধি করা।
দুধ একটা সুষম খাদ্য, যা সকলের প্রয়োজন। কিন্তু রাজ্যে যে পরিমাণ দুধের চাহিদা রয়েছে সেই পরিমাণ উৎপাদন হয় না। তাই দপ্তরের চেষ্টা রয়েছে রাজ্যে দুধের উৎপাদন বৃদ্ধি করার। দুধ এবং দুগ্ধ জাত সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে সমগ্র দেশে কাজ করছে। তার জন্য গত কয়েকমাস পূর্বে এনডি টিভি, গোমতী কো-অপারেটিভ মিল্ক ইউনিয়ন ও রাজ্য সরকারের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি করা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান