Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য বিভিন্ন সমস্যায় জর্জরিত বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং অভিভাবক, নদী বেয়ে যেতে হয় বিদ্যালয়ে

বিভিন্ন সমস্যায় জর্জরিত বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং অভিভাবক, নদী বেয়ে যেতে হয় বিদ্যালয়ে

বিভিন্ন সমস্যায় জর্জরিত বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং অভিভাবক, নদী বেয়ে যেতে হয় বিদ্যালয়ে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ সেপ্টেম্বর : ২০২১ সাল থেকে কথায় কথায় আন্দোলন, প্রশাসনকে চোখ রাঙানো এবং বনধ্ -এর রাজনীতিতে ব্যস্ত সরকারের প্রধান শরিক দল তথা এডিসি-র ক্ষমতাসীন দল তিপরা মথা। উন্নয়নের ছিটেফোঁটাও পাহাড়ে। ভোট আসলেই গোপন সমঝোতার জন্য দিল্লি পাড়ি দেন নেতৃত্ব। আর বারোটা বেজে যাচ্ছে উন্নয়নের। প্রতিদিন এমনটাই দাবি করছে পাহাড়ের জনজাতিরা।

 বিভিন্ন সমস্যায় জর্জরিত মান্দাইয়ের আথুকথাং জে বি স্কুল। বিদ্যালয়ের যাওয়ার রাস্তায় নদীতে নেই কোনো সেতু, ফলে নদী পারাপার হয়ে ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। অপরদিকে বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা নেই। বিদ্যালয়ের মাঠটি জঙ্গলে পরিণত হয়ে আছে। এমনকি বিদ্যালয়ে নেই মিড ডে মিল রান্নার ঘর। দীর্ঘ বছর ধরে এই সমস্যায় জর্জরিত ইন্সপেক্টর অফ স্কুল মন্দাইয়ের অন্তর্গত আথুকথাং জে বি স্কুলের ছাত্র-ছাত্রীরা। রাস্তা না থাকায় চরম অসুবিধায় পড়তে হয় ছাত্র ছাত্রীদের, বিশেষ করে বর্ষার দিনে।

যার কারণে ক্ষুব্ধ স্থানীয় অভিভাবকরা। জানা যায় সংশ্লিষ্ট দপ্তরকে একাধিক বার জানিয়েও কাজের কাজ কিছুই হয় নি। তাই অবিলম্বে বিদ্যালয়ের এই সমস্যাগুলি সমাধান করার জন্য দাবি উঠেছে ছাত্রছাত্রী ও অভিভাবক মহল থেকে। তবে উন্নয়নের দিকে কবে নজর পড়বে জনগণের ভোটে দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হওয়ায় মথার, সেটাই এখন বড় প্রশ্ন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha