স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৩০ সেপ্টেম্বর : রাতের আঁধারে চোরের উপদ্রবে অতিষ্ঠ নতুন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। নতুন বাজার থানা থেকে ঢিল ছুড়া দূরে বাজারের ওপেন সেড থেকে প্রতিনিয়তই ঘটছে চুরির ঘটনা। মঙ্গলবার রাতেও দুটি ক্ষুদ্র ব্যবসায়ীর অস্থায়ী দোকান থেকে প্রায় ৮০ কেজি সুপারি চুরি হয়ে গেছে বলে ব্যবসায়ীদের অভিযোগ।
ব্যবসায়ীদের আরও অভিযোগ রাতে যখন চুরির ঘটনা ঘটছিল তখন সে বাড়ি থেকে সিসি ক্যামেরার মাধ্যমে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশকে অনেকবার ফোন করেছে। কিন্তু নতুন বাজার থানার পুলিশ সাড়া না দেওয়ায় গা ঢাকা দিতে সক্ষম হয়। যে কারণে নতুন বাজার থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছে নতুন বাজার ব্যবসায়ী সমিতি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান