Monday, September 28, 2026
বাড়ি রাজ্য ব্যবসায়ীদের অনেক সমস্যায় রয়েছে, সমস্যাগুলি সমাধান করতে চাইছে সরকার : মুখ্যমন্ত্রী

ব্যবসায়ীদের অনেক সমস্যায় রয়েছে, সমস্যাগুলি সমাধান করতে চাইছে সরকার : মুখ্যমন্ত্রী

ব্যবসায়ীদের অনেক সমস্যায় রয়েছে, সমস্যাগুলি সমাধান করতে চাইছে সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ সেপ্টেম্বর : সোমবার মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কমিউনিস্টরা যে সংস্কৃতি রাজ্যে রেখে গেছে তা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে। রাজনৈতিক রঙ মিশিয়ে কাউকে কোন কিছু পাইয়ে যাওয়ার কাজ বর্তমান সরকার করবে না। সাধারণ মানুষ চায় সুস্থভাবে থাকতে।

অস্থির পরিবেশে কেউ কখনো বড় হতে পারে না। কিন্তু সরকারের চেষ্টা রয়েছে একদিকে শান্তির পরিবেশ বজায় রাখার, অপরদিকে উন্নয়নের। মুখ্যমন্ত্রী আরও বলেন ব্যবসায়ীদের অনেক সমস্যায় রয়েছে। এ সমস্যার সমাধান করতে চাইছে সরকার। বর্তমান সরকার সবার বান্ধব। রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যারা রক্তদান করেন তাদের মস্তিষ্কের মধ্যে কিছু খুশির হরমোন তৈরি হয়। ফলে তারা আধ্যাত্মিক দিকে এগিয়ে যায়।

এমনকি যারা রক্ত গ্রহণ করে তাদেরও এমন আধ্যাত্মিক চিন্তাধারা আসে। কারণ সেই ব্যক্তি তখন ভাবেন যার সঙ্গে রক্তের সম্পর্ক নেই, ঐ ব্যক্তি রক্ত দিয়ে জীবন বেঁচেছে তার। এমনটাই বলে রক্তদাতাদের উৎসাহিত করলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।আয়োজিত রক্তদান শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, নিগমের কমিশনার সহ অন্যান্যরা।

 

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha