Monday, September 28, 2026
বাড়ি রাজ্য ভোটে চললো গুলি, দুই পক্ষের সংঘর্ষে আহত হল একাধিক

ভোটে চললো গুলি, দুই পক্ষের সংঘর্ষে আহত হল একাধিক

ভোটে চললো গুলি, দুই পক্ষের সংঘর্ষে আহত হল একাধিক

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ সেপ্টেম্বর : ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্রে করে সোমবার তীব্র উত্তেজনা দেখা দেয় উদয়পুর মহকুমার মহারানী ওয়ারিংবাড়ি এলাকায়। ওয়ারিংবাড়ি এলাকায় অবস্থিত ভোট কেন্দ্রে এইদিন সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। দুপুর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। শান্তিপূর্ণ ভাবে চলছিল ভোট গ্রহণ পর্ব। অভিযোগ আচমকা সেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা অমরপুরের দিক থেকে ৭ থেকে ৮ টি গাড়ি নিয়ে উপস্থিত হয়।

 গাড়ি থেকে নেমে তারা ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। তখন তাদের বাধা দান করে তিপ্রা মথার কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। বহিরাগতরা পকেট থেকে পিস্তল বের করে দুই থেকে তিন রাউন্ড গুলি চালায়। পাশাপাশি গাড়ি থেকে লাঠি বের করে তিপ্রা মথা কর্মীদের মারধর করে। এই ঘটনায় আহত হয়েছে একাধিক। আহতরা বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় এই ঘটনায় খচিন্দ্র রিয়াং নামে এক ব্যক্তি গুলি বিদ্ধ হয়েছে। এছাড়াও নাইথক জমাতিয়া এবং উদয়রাম রিয়াং নামে আরও দুই তিপ্রা মথা সমর্থক আহত হয়েছে। ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় বিশাল আরক্ষা বাহিনী। বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল আরক্ষা বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এইদিকে আহত তিপ্রা মথা সমর্থকদের দেখতে গোমতী জেলা হাসপাতালে ভিড় জমিয়েছে তিপ্রা মথা দলের নেতৃত্ব সহ কর্মীরা। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha