Monday, September 28, 2026
বাড়ি রাজ্য মানিক সরকারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বরদাস্ত করে না সরকার : মুখ্যমন্ত্রী

মানিক সরকারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বরদাস্ত করে না সরকার : মুখ্যমন্ত্রী

মানিক সরকারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বরদাস্ত করে না সরকার : মুখ্যমন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ সেপ্টেম্বর : মানিক সরকারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বরদাস্ত করে না সরকার। সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার বামুটিয়ার কালিবাজারে দলের যুব সংগঠনের কর্মসূচিতে যাওয়ার সময় কালিবাজার এলাকায় মানিক সরকারের কনভয় আটক করে উনার উপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

 এ বিষয়ে বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বামুটিয়ায় যাওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ডাবল এসকট দেওয়া হয়েছিল। ঘটনার পর তিনি সরাসরি কোন অভিযোগ করেননি। তিনি স্বীকার করেছেন পুলিশ খুব ভালো কাজ করেছে। কেউ বলছে ১০,৩২৩, আবার কেউ বলছে রোজভ্যালির আমানতকারীরা এভাবে বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু এভাবে বিক্ষোভ না দেখানোই বাঞ্চনীয়। দীর্ঘ ৩৫ বছর এই সংস্কৃতি রাজ্য ছিল। বর্তমান সরকার এই সংস্কৃতি চায় না। তাই যারাই এই ঘটনা সংগঠিত করেছে তাদের সমর্থন করলেন না মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এই দিনের ঘটনার তীব্র নিন্দার ঝড় বইছে। প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস এবং বর্তমান মন্ডল সভাপতি উপস্থিতিতে এদিনের ঘটনা সংঘটিত হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha