স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৩ সেপ্টেম্বর :আসন্ন ভিলেজ
কমিটি নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের জয়ী করার আহ্বান জানাল ত্রিপুরা ক্ষেতমজুর
ইউনিয়ন। বুধবার সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। সাংবাদিক
সম্মেলনে সংগঠনের নেতৃত্ব ভানু লাল শাহা জানান, ভিলেজ কমিটির নির্বাচনে ২ হাজারের অধিক
বামফ্রন্টের প্রার্থী লড়াই করছে।
এই প্রার্থীদের
সমর্থনে ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে তার আবেদন জানান। কারণ বর্তমান সরকার
প্রতিষ্ঠার পর বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান গুলির উপর আক্রমণ নেমে এসেছে। রাজ্যের
মানুষ বাস্তব অভিজ্ঞতার নিরিখে তা প্রত্যক্ষ করছে। প্রতিটি নির্বাচনে ভোটাররা তাদের
ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। নির্বাচনের পূর্বে ভোটারদের হুমকি দেওয়া হয়। বিরোধী
দলের সমর্থক হলে তাদের বাড়িতে আক্রমণ সংগঠিত করা হয়। এডিসি-র উন্নয়নের জন্য বরাদ্দকৃত
অর্থ কি ভাবে তিপ্রা মথা নয়ছয় করছে তা মানুষ দেখছে। তাই অভিজ্ঞতার নিরিখে ভিলেজ কমিটির
নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান সংগঠনের নেতৃত্ব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান