স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৩ সেপ্টেম্বর : আর্থিক
অভাব অনটনে দিশেহারা প্রয়াত সিআরপিএফ জওয়ানের পরিবার। বাড়ি জম্পুইজলা চিকনছড়া ভিলেজের
চন্ডীঠাকুর পাড়ায়। প্রয়াত জোয়ানের সহধর্মীর নাম নন্দিতা দেববর্মা। তার স্বামী সিআরপিএফ
১২৭ নম্বর ব্যাটেলিয়ানে ১৫ বছর চাকরি করেছেন। তার স্বামীর নাম অজিত দেব বর্মন।
তাদের প্রথম সন্তানের মৃত্যুর পর তিনি ২০০৩ সালে
শ্রীনগর থেকে চাকরি ছেড়ে জম্পুই জলা চিকন ছড়া ভিলেজের চন্ডী ঠাকুর পাড়ায় নিজ বাড়িতে
চলে আসেন। পাঁচ বছর আগে তার স্বামীর মৃত্যু হয়। তারপর তিনি পেনশন সহ অন্যান্য সুযোগ-সুবিধা
সরকারিভাবে পারনি।
যার ফলে অভাব
অনটন আর কিছু ছাড়েনি জওয়ানের পরিবারের। মাথা গোজার ঠাই পর্যন্ত নেই অসহায় পরিবারের।
সরকারের দৃষ্টি আকর্ষণ করেন প্রয়াত জোয়ানের স্ত্রী। তিনি বলেন, সংসার পরিচালনা করতে
পারছেন না অভাব অনটনে। এক প্রকার ভাবে দিশেহারা হয়ে পড়ছেন তিনি। সমস্ত কাগজপত্র সরকারি
দপ্তরে জমা দেওয়ার পরেও এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পর্যন্ত
ভাগ্যে জোটেনি। তাই বিষয়টি সরকারি দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা চাইলেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান