স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ সেপ্টেম্বর : শনিবার রাজধানীর ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ আশ্রমে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রক্তদান শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, রামকৃষ্ণ মিশন বিগত দিনের প্রাকৃতিক দুর্যোগ এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে সেবামূলক ভূমিকা পালন করেছে। তাই মানুষেই রামকৃষ্ণ মিশনের প্রশংসা করবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন রামকৃষ্ণ মিশন বিভিন্ন বাধা-বিপত্তি ও প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেদের সেবামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। যা প্রশংসা দাবি রাখে।
মুখ্যমন্ত্রী
বলেন আগে মানুষকে রক্তের জন্য ঘুরতে হতো। বর্তমানে রক্তের জন্য ঘুরতে হয় না। বিভিন্ন সামাজিক সংস্থাগুলি যখন রক্তদানের আয়োজন করে তখন মানুষ নিজে থেকেই এগিয়ে আসে। মুখ্যমন্ত্রী আরও বলেন মানুষ বিভিন্ন সময় মনে করে যে সে সমাজকে
কি দিতে পেরেছে। কিন্তু ভগবানের দেওয়া সবচেয়ে বড় জিনিস রয়েছে তার কাছে। সেটা হলো রক্ত। তাই রক্তদানের সকলকে এগিয়ে আসতে আহ্বান করলেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী রক্তদান শিবির ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার। রক্তদাতাদের সঙ্গে কথা বলে উৎসাহিত করেন তারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান