Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য এনডিএ জোট নিয়ে অসন্তুষ্ট আইপিএফটি

এনডিএ জোট নিয়ে অসন্তুষ্ট আইপিএফটি

এনডিএ জোট নিয়ে অসন্তুষ্ট আইপিএফটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ সেপ্টেম্বর  : সম্প্রতি হেজামারায় আক্রান্ত হয়েছেন আইপিএফটি দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। তারপর থেকে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার তীব্র নিন্দা জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রী বলেন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে ধরনের ঘটনা কোনভাবেই কাঙ্খিত ছিল না। এই ঘটনার পর রাজ্যের নির্বাচন কমিশন, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহা নির্দেশক এবং স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।পুলিশ প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে সেদিকে তাকিয়ে আছে দল। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত আইপিএফটি দলের বৈঠক থেকে এমনটাই জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

 তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে যেহেতু এনডিএ জোট হয়ে লড়াই করছে, তাই প্রচার কর্মসূচি কি রকম হবে সেটা নেতৃত্বে নির্দেশের দিকে তাকিয়ে আছেন তারা। আরো বলেন, যেখানে তাদের প্রার্থী রয়েছে সেখানে তাদের রাজ্য স্তরের নেতৃত্ব গিয়ে প্রচার করবেন বলে জানিয়েছেন। তবে এনডিএ জোট নিয়ে তারা হতাশাগ্রস্ত। কারণ মন্ত্রী বলেন, এখন পর্যন্ত এডিএ- তরফ থেকে আইপিএফটিকে অফিশিয়াল ভাবে জানানো হয়নি কত আসনে তারা লড়াই করবে। ৩৫৯ আসনে মনোনয়ন পত্র দাখিল করতে পেরেছে আইপিএফটি। বৈঠকে যেভাবে বলা হয়েছিল সেভাবে মাঠে ময়দানে কাজ হচ্ছে না বলেও জানান তিনি। তিনি বলেন, বিভিন্ন কারণে মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া ঠিক নয়। সঠিকভাবে জমা দেওয়ার সুযোগ দিলে মেজরিটি আইপিএফটি - হতো। কারণ ব্লক করে আইপিএফটি - ভালো সমর্থন রয়েছে।

কিন্তু দেখা গেছে মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন বিভিন্নভাবে হুমকি এবং বাধা দেওয়া হয়েছে আইপিএফটি প্রার্থীদের। এগুলি গণতন্ত্রের জন্য হত্যা। এভাবেই এনডিএ- বর্তমান অবস্থান স্পষ্ট করলেন নির্বাচনের আগে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি বলেন আজকে রাজ্য কমিটির নেতৃত্বের ডাকে বৈঠকে ব্লক স্তরের কার্যকর্তা এবং কর্মীদের বলা হয়েছে তারা যেন স্থানীয় পলিসি মেনে রণকৌশল তৈরি করে ভোট ময়দানে লড়াই করেন। এমনটাই জানান বৈঠকের পর মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিন বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন আইপিএফটি- অন্যান্য নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha