Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তির ঘটলো বিপত্তি

চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তির ঘটলো বিপত্তি

চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তির ঘটলো বিপত্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ সেপ্টেম্বর  : রেলে যাতায়াতের সময় আচমকাই ঘটল বিপত্তি। চলন্ত রেল থেকে পড়ে গুরুতর আহত হলেন ৩২ বছর বয়সি এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তেলিয়ামুড়া থানাধীন মেলা পাথর রেল ক্রসিং সংলগ্ন এলাকায়। আহত ব্যক্তির নাম দুলু দাস, বয়স ৩২ বছর। বাড়ি আগরতলায়। তার অভিযোগ কেউ রেল থেকে তাকে ধাক্কা দিয়েছে। তখন তিনি গুরুতর আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। তবে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha