Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য ছয় দফা দাবিতে ডেপুটেশন কমিউনিটি হেলথ অফিসারদের

ছয় দফা দাবিতে ডেপুটেশন কমিউনিটি হেলথ অফিসারদের

ছয় দফা দাবিতে ডেপুটেশন কমিউনিটি হেলথ অফিসারদের

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ সেপ্টেম্বর : পি.বি.আই মাসিক বেতনের সঙ্গে যুক্ত করা, নিয়মিতকরণ এবং বেতন বৃদ্ধির দাবি সহ ছয় দফা দাবিতে সরব হলো কমিউনিটি হেলথ অফিসাররা। শুক্রবার রাজধানীর প্যালেস কম্পাউন্ড সংলগ্ন জাতীয় স্বাস্থ্য মিশনের কার্যালয়ে গিয়ে অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন রাজ্যের কমিউনিটি হেলথ অফিসাররা।

তাদের বক্তব্য রাজ্যের প্রায় তিন শতাধিক কমিউনিটি হেলথ অফিসার রয়েছেন। ছয় বছর ধরে নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার পরেও তাদের নিয়মিত করণ করা হয় না। তাই অবিলম্বে ছয় বছর অতিক্রান্তদের নিয়মিতকরণ করা, চাকুরির নিরাপত্তা দেওয়া, বেতন বৃদ্ধি করা সহ সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা প্রদান করার জন্য দাবি করা হয়। এছাড়াও অন্যতম দাবি মূল বেতনের সঙ্গে তাদের পিবিআই যুক্ত হচ্ছে না। কাজের উপর নির্ভর করে পিবিআই যুক্ত হয়। তাই পিবিআই যেন কাজের উপর নির্ভর না করে সকলের বেতনের সঙ্গে যুক্ত করা হয় তার জন্য দাবি করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha