Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় বলি এক, গ্রেপ্তার লরি চালক

দুর্ঘটনায় বলি এক, গ্রেপ্তার লরি চালক

দুর্ঘটনায় বলি এক, গ্রেপ্তার লরি চালক

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ সেপ্টেম্বর : রাজধানীর নন্দননগর এলাকায় বাইকের ধাক্কায় লরির নিচের পড়ে ঘটনাস্থলে মৃত্যু এক ব্যক্তির। ঘটনা শুক্রবার বিকালের নাগাদ। মৃত ব্যক্তির নাম দীপঙ্কর দেবনাথ। বাড়ি পশ্চিমবঙ্গে। তিনি দীর্ঘদিন ধরে নন্দননগর এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার একটি বাইকের ধাক্কায় দীপঙ্কর দেবনাথ ছিটকে একটি লরির নিচে পড়ে যান।

তারপর লরিটি তাকে পিষে নেয়। তখন এলাকাবাসী টিআর ০১ এক্স ১৮৪৫ নম্বরের লরিটি আটক করে চালককে খুঁটিতে বেঁধে প্রহার করে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ এবং দমকল কর্মীরা। দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে নিয়ে যায়। পুলিশ লরি চালককে আটক করে গাড়িটি হেফাজতে নেয়। কিন্তু ঘাতক বাইক আটক করতে পারেনি। এদিকে খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকজন। কান্নায় ভেঙে পড়েন তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha