স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ সেপ্টেম্বর : নিরাপত্তাহীন স্মার্ট
সিটি বাসী। শহরের মধ্যে ফিল্মি কায়দায় ঘটছে ছিনতাই, চুরি সহ একাধিক অপরাধমূলক কার্যকলাপ।
শুক্রবার সাতসকালে যোগেন্দ্র নগর-বনকুমারি মূল সড়কে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন
ছিনতাই করে নিয়ে গেল ছিনতাইকারিরা। এলাকার বাসিন্দা গীতারানী দাসের গলা থেকে স্বর্ণের
চেইন ছিনতাই করে নিয়ে গেল ছিতাইকারিরা। গীতারানী দাস জানান অন্যান্য দিনের ন্যায় শুক্রবার
সকালে তিনি প্রাত ভ্রমণে বের হন। সাথে এলাকার অপর এক মহিলা ছিল।
আচমকা একটি
বাইকে করে দুই যুবক আসে তাদের সামনে দাড়ায়। ঐ দুই যুবক জানতে চায় আগরতলা যাওয়ার রাস্তা
কোনটা। গীতারানী দাস তখন তাদের বাড়ি কোথায় জানতে চান। তখন তারা তাদের বাড়ি আড়ালিয়া
বলে জানায়। সাথে সাথে গীতারানী দাস দুই যুবককে বলেন আড়ালিয়া বাড়ি অথচ আগরতলার রাস্তা
কোনটা তারা জানে না। এই কথা বলার পর দুই যুবক তাদের বাইক ঘুরিয়ে গীতারানী দাসের গলায়
থাকা স্বর্ণের চেইন ধরে টান দেয়। সাথে সাথে গীতারানী দাসও ওনার গলায় থাকা স্বর্ণের
চেইন ধরে রাখেন। তারপর ছিনতাইকারিরা গীতারানী দাসকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে
ওনার গলার চেইনটি নিয়ে চলে যায়। গোটা ঘটনা সিসি ক্যামেরায় ধরা পরে। পূর্ব আগরতলা থানার
পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার পুলিশ এই ছিনতাইয়ের ঘটনার কিনারা করতে সক্ষম
হয় কিনা। তবে এই ঘটনা আরও একটি বিষয় স্পষ্ট করেছে, শহরের আনস্মার্ট ওসি বাবুরা এবং
এসডিপিও -রা দু একজন ছিনতাইকারী এবং চোর জালে তুলে মুখ ঢেকে সংবাদ মাধ্যমের কাছে বারবারই
দাবি করেন গোটা গ্যাং জালের তুলতে তাদের চেহারা এবং নাম আড়াল করছে পুলিশ। কিন্তু পরবর্তী
সময় যখন এই ধরনের ছিনতাই এবং চুরির ঘটনা সংগঠিত হয় তখন নিঃসন্দেহে দাবি করা যায়
পুলিশ কুখ্যাত চোর ডাকাত এবং ছিনতাইকারীদের গ্যাং জালে তুলতে ব্যর্থ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান