স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ সেপ্টেম্বর
: স্যন্দন পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর প্রতিবাদে সরব হল হিন্দু জাগরণ মঞ্চ। বিশ্রামগঞ্জ থানার সামনে সড়ক অবরোধ করে লক্ষ্মী সরকারের উপর আক্রমণের ঘটনার দোষীদের গ্রেপ্তার দাবি করলেন আন্দোলনকারীরা। তারপর বিকালে নাগাদ পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে। দুই অভিযুক্ত হলো শহিদ মিয়া ও তার স্ত্রী। অভিযোগ কিছুদিন আগে শহীদ মিয়া এবং তার স্ত্রী লক্ষ্মী সরকারের বাড়িতে ভাড়া আসতে চেয়েছিলেন।
কিন্তু কোন এক কারণবশত ভাড়া না দেওয়ায় শনিবার লক্ষ্মী সরকারের উপর আক্রমণ চালায় শহীদ মিয়া এবং তার স্ত্রী। লক্ষ্মী সরকার বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। বিশেষ করে তার মুখে বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। শুধু তাই নয় রাতের বেলা একটা সময় বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। শেষ পর্যন্ত বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কাছে সহযোগিতা চাইলে তারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ ছুটে আসলো খবর লেখা পর্যন্ত গ্রেপ্তার হয়নি অভিযুক্ত দুজন। অবশেষে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতেই অবগত হলো হিন্দু জাগরণ মঞ্চ। সোমবার দুপুরে জাতীয় সড়ক অবরোধ করতেই গ্রেপ্তার হয় দুই অভিযুক্ত। বিশ্রামগঞ্জ থানার ওসি জানান, থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত দুজনকে জালে তোলা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান