Tuesday, September 22, 2026
বাড়ি রাজ্য হুইল চেয়ারের অভাব থাকায় টুলের উপর ভর করে রোগীদের আসতে চিকিৎসকের কাছে

হুইল চেয়ারের অভাব থাকায় টুলের উপর ভর করে রোগীদের আসতে চিকিৎসকের কাছে

হুইল চেয়ারের অভাব থাকায় টুলের উপর ভর করে রোগীদের আসতে চিকিৎসকের কাছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : রাজ্য সরকার জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের জন্য আরো বেশি পরিমাণে শিথিল করার জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে চলেছে। কিন্তু জিবি হাসপাতাল বিতর্কের কেন্দ্রবিন্দু থেকে কোনভাবেই সরছে না। যার আরও একটা জলজ্যান্ত দৃষ্টান্ত পাওয়া গেল সোমবার।

দুর্ঘটনা গ্রস্থ হয়ে একাধিক রোগী এদিন জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসে। কিন্তু স্ট্রেচার কিংবা হুইল চেয়ারের অভাব থাকায় রোগীদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়। ডাক্তারের টেবিল পর্যন্ত আসতে হয় টুলের উপর ভর করে। আবার কোনো কোনো রোগী লাঠির উপর ভর করে আসে ডাক্তারের টেবিল পর্যন্ত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রোগীদের যেমন দুর্ভোগের শিকার হতে হয়, ঠিক তেমনি ক্ষোভের সঞ্চার হয় রোগীর পরিজনদের মধ্যে। জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীরা আর কবে স্বাচ্ছন্দে পরিষেবা গ্রহণ করতে পারে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha