Tuesday, September 22, 2026
বাড়ি রাজ্য শ্রমিকের মৃতদেহ উদ্ধার

শ্রমিকের মৃতদেহ উদ্ধার

শ্রমিকের মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : অমরপুরের মালবাসা ফিশারির লেইক থেকে ভাসমান অবস্থায় শ্রমিকের মৃতদেহ উদ্ধার। জানা যায় অমরপুরের মালবাসা এলাকায় অবস্থিত এম.বি.আই ইট ভাট্টায় কাজের উদ্দেশ্যে গত শনিবার বহিরাজ্যের এক শ্রমিক আসেন। তবে রবিবার সকাল থেকে শ্রমিক নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে এবং ইট ভাট্টা কর্তৃপক্ষের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো হদিশ পাওয়া যায় নি। সোমবার ইট ভাট্টা সংলগ্ন একটি ফিশারির লেইকে শ্রমিকের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয়।

মৃত শ্রমিকের নাম হাওড়া মালি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অমরপুরের বীরগঞ্জ থানার ওসি শুক্রমণি দেববর্মার নেতৃত্বে থানার পুলিশ কর্মীরা। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। অমরপুরের বীরগঞ্জ থানার ওসি শুক্রমণি দেববর্মা জানান একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha