স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ সেপ্টেম্বর : নিদ্রা ভাঙছে না শ্রম
দপ্তরের। রাজ্যে প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে কাজ করছেন বহু শ্রমিক। তাদের সুরক্ষার কথা
চিন্তা করছে না শ্রমিক সংস্থার মালিক থেকে শুরু করে শ্রম দপ্তরের অধিকর্তা, সচিব ও
শ্রমমন্ত্রী। কোন ধরনের সুরক্ষা সামগ্রিক পরিধান না করে বহুতল পাকা বাড়িতে এবং ফ্ল্যাটের
মধ্যে দিনরাত এক করে কাজ করছেন শ্রমিকরা। ফলে বহু শ্রমিকের মৃত্যু হচ্ছে রাজ্যে। অথচ,
জনগণের বেতনে মোটা অংকের মাইনে পেয়ে দায়িত্ব খালাস বাবুদের। যার উদাহরণ আবারো তৈরি
হলো শনিবার।
বিশালগড়
পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় ছাদের কাজ করতে গিয়ে তিন তলার উপর থেকে পড়ে মৃত্যু হয়
এক শ্রমিকের। ঘটনা আশুতোষ দাসের বাড়িতে। মৃত শ্রমিকের নাম তপন দেবনাথ। বাড়ি বিশালগড়
মধ্য ব্রজপুর এলাকায়। ঘটনা খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ব্যক্তিকে
উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক তপন দেবনাথকে মৃত
বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরা তপন দেবনাথের মৃত্যু খবর পেয়ে হাসপাতালে কান্নায়
ভেঙে পড়েন। ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ। ময়না তদন্ত করার পর শ্রমিক তপন দেবনাথের
দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান