Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য সুষ্ঠ অবাধ ভিলেজ কমিটির নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হল বামফ্রন্ট

সুষ্ঠ অবাধ ভিলেজ কমিটির নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হল বামফ্রন্ট

সুষ্ঠ অবাধ ভিলেজ কমিটির নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হল বামফ্রন্ট

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ সেপ্টেম্বর : আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য নির্বাচন কমিশনের সাথে বেশ কিছু দাবি নিয়ে সাক্ষাৎ করে বামফ্রন্টের নেতৃত্ব। পরবর্তী সময় মেলারমাঠস্থিত সিপিআইএম অফিসে সাংবাদিক সম্মেলনের করে বাম ফ্রন্টের আহ্বায়ক মানিক দে জানান বামফ্রন্টের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনার পি.কে চক্রবর্তীর সাথে সাক্ষাৎ করেন।

 প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে নির্বাচন যেন অবাধ হয়। পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচনের সময়ের পরিস্থিতির বিষয় তুলে ধরে এই সকল ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার দাবি জানানো হয়েছে। ইতিমধ্যে পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা ও খোয়াই জেলার বেশকিছু এলাকায় ইতিমধ্যে বামফ্রন্ট প্রার্থীদের নান ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশনারের নিকট প্রশ্ন করা হয়েছে কি ভাবে বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেবেন। একই সাথে দাবি জানানো হয়েছে বামফ্রন্ট প্রার্থীরা যেন মনোনয়ন পত্র জমা দিতে পারে তার যেন ব্যবস্থা করে দেওয়া হয়। এবং প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

মানিক দে আরও জানান রাজ্য নির্বাচন কমিশনারের নিকট দাবি জানানো হয়েছে অবাধ নির্বাচনের জন্য কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী দিয়ে ভোট করা হোক। সকল রাজনৈতিক দল যেন নির্বাচনী প্রচার বিনা বাধায় করতে পারে তার ব্যবস্থা করার জন্যও দাবি জানানো হয়েছে। সুষ্ঠ অবাধ নির্বাচনের মধ্যদিয়ে বামফ্রন্ট যদি ক্ষমতায় আসে তবে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে। মানুষ কথা বলার স্বাধীনতা ফিরে পাবে। বর্তমানে কেউ প্রতিবাদ করলে আক্রান্ত হতে হয়। এই পরিস্থিতিতে ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান মানিক দে। সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে-র সাথে উপস্থিত ছিলেন রাধাচরণ দেববর্মা, সিপিআই, ফরোয়ার্ড ব্লক এবং আরএসপি দলের নেতৃত্ব।

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha