স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ সেপ্টেম্বর : গত মঙ্গলবার আমতলী থানাধীন
ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কালী মন্দিরের চুরির ঘটনায় গ্রেপ্তার হলো এক চোর।
সিসি ক্যামেরার রেকর্ড হাতে নিয়ে পুলিশ অভিযুক্ত চোরকে জালে তুলেছে। তার নাম আলী হোসেন,
বাড়ি রাজনগর এলাকায়। পুলিশ তাকে আমতলী এলাকা থেকেই আটক করতে সক্ষম হয়েছে।
পুলিশের ধারণা তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো বাকি
চোরদের জালে তুলতে পারবে। মন্দির কমিটির অভিযোগ ছিল কালী মন্দিরের প্রণামী বাক্স থেকে
প্রায় ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে সে। আমতলী থানার ওসি জানান, ধৃত চোর আগে
কাঁঠালতলি এলাকা থেকেও চুরি করেছেন। একাধিক চুরির ঘটনায় জড়িত সে। তাকে কুখ্যাত চোর
বলে দাবি করল পুলিশ। প্রাথমিক ভাবে তার কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পেরেছে বলেও
জানিয়েছেন থানার ওসি। আজকে তাকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান