স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৯ আগস্ট :পূর্ব
আগরতলা থানার
পুলিশের হাতে
আটক দুটি
চুরি যাওয়া
বাইক সহ
এক ব্যক্তি।
অভিযুক্ত ব্যক্তির
বাড়ি আমতলী
নন্দননগর এলাকায়।
ঘটনার বিবরণে
জানা যায়,
শনিবার চন্দ্রপুর
এলাকায় বাড়ি
বাড়ি বাইক
নিয়ে মোবাইল
ফোন এবং
স্বর্ণালংকার বিক্রি
করতে এসেছিলেন
এক ব্যক্তি।
তখন এলাকাবাসী
সন্দেহ হয়।
এলাকাবাসী অভিযুক্ত
ব্যক্তিকে আটক
করে জিজ্ঞাসাবাদ
চলাতেই সন্দেহ
বাড়ে। খবর
দেওয়া হয়
পূর্ব আগরতলা
থানার পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে
গিয়ে অভিযুক্তকে
আটক করে
থানায় নিয়ে
আসে।
তার সঙ্গে
আটক করেছে
একটি বাইক।
বাইকের নম্বর
প্লেট অনুযায়ী
ফোন করার
পর সেই
বাইকের প্রকৃত
মালিক ঘটনাস্থলে
ছুটে আসেন।
তখন দেখতে
পান সেই
বাইকের মধ্যে
যে নম্বর
প্লেটটি লাগানো
রয়েছে সেটা
প্রকৃত নম্বর
প্লেট। তারপর
তদন্ত করে
দেখতে পায়
দুটি বাইক
দ্বারা বিভিন্ন
জায়গায় চুরির
ঘটনা সংঘটিত
করছে। বাইক
দুটির মধ্যে
নম্বর প্লেট
ভুয়া। পুলিশের
ধারণা অভিযুক্তের
কাছ থেকে
আরও একাধিক
চুরির ঘটনার
সম্পর্কে অবগত
হতে পারবে।
পুলিশ অভিযুক্তকে
জিজ্ঞাসাবাদ শুরু
করেছে। এদিকে
শুক্রবার গভীর
রাতে আমতলী
বাইপাস এলাকা
থেকে দুই
কুখ্যাত চোরকে
আটক করেছে
পুলিশ। ধৃতদের
নাম প্রণব
দাস, বাড়ি
মলয়নগর এলাকায়
এবং রাজীব
সাহা, বাড়ি
দক্ষিণ নারায়ণপুর
এলাকায়। পুলিশ।
জানা গেছে,
TR-03P-O249 নম্বরের একটি
ওয়াগনার গাড়ি
ব্যবহার করে
অভিযুক্তরা বিভিন্ন
এলাকায় চুরির
ঘটনা সংঘটিত
করে। শুক্রবার
রাতে বাইপাস
এলাকায় অভিযান
চালিয়ে তাদের
আটক করতে
সক্ষম হয়
পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান