স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৬ আগস্ট :আমাকে ড্রাগস
দাও! পুলিশের কাছে এই অনুরোধ এক অসুস্থ যুবককে। ২০১৮ সালের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন
সরকার প্রতিষ্ঠিত হয়ে নেশা মুক্ত ত্রিপুরার ডাক দিয়েছিল। বাস্তবে নেশা মুক্ত ত্রিপুরা
গড়া সম্ভব না হলেও নেশা যুক্ত ত্রিপুরা বাস্তবায়ন হয়েছে। দিন দিন তরতাজা যুবকের
প্রাণ ঝরে যাচ্ছে একমাত্র নেশার কারণে। অকালে পরিবার-পরিজন রেখে পৃথিবী থেকে বিদায়
নিচ্ছে। ইতিমধ্যে বহুবার রাজ্যে সিবিআই, ইডি হানা দিল মূল মাস্টারমাইন্ড দের চালে তুলছে
না। যার কারণে কোটি কোটি টাকার নেশা সামগ্রী রেলস্টেশন সহ বিভিন্ন জায়গায় আটক হলেও
রেহাই মিলছে নেশা কারবারীদের।
কিন্তু এতে
করে ত্রিপুরার ভবিষ্যৎ অন্ধকারের দিকে ছুটছে উর্ধ্বতন কর্তৃপক্ষের দুর্বলতার কারণে।
বুধবার আগরতলা পশ্চিম থানায় এক নেশাসক্ত যুবকের তাণ্ডবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, প্রতাপগড় এলাকার ওই যুবক কিছুদিন আগে একটি হাসপাতালে ভর্তি ছিল। সেখান
থেকে পালিয়ে এসে সে আগরতলা পশ্চিম থানায় গিয়ে বসে পড়েন এবং নেশাজাতীয় সামগ্রী,
বিশেষ করে ব্রাউন সুগারের দুইটি “কোটা” দেওয়ার দাবি জানায় সে। দীর্ঘ সময় ধরে
থানায় অবস্থান করে ওই যুবক নানা ধরনের আচরণ করতে থাকলে পরিস্থিতি সামাল দিতে থানার
পক্ষ থেকে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে যুবকটিকে
হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে অভিযোগ, দু’বার
স্ট্রেচারে তোলার পরও সে স্ট্রেচার থেকে নেমে যায় এবং হাসপাতালে যেতে অস্বীকার করে।
ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে। পরবর্তী সময় তার সাঙ্গোপাঙ্গদের থানায় ডেকে এনে
তাড়িয়ে দেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ। পরিবারের লোকজনেরা চিকিৎসা
করানোর জন্য উদ্যোগে হলে বেঁচে যেতে পারে তরতাজা প্রান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান