স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৫ আগস্ট :চোরের যন্ত্রণায়
শহরবাসী নিরাপত্তাহীন। গত এক মাসে একাধিক চুরির ঘটনা স্মার্ট সিটির মধ্যে ঘটেছে। মানুষের
বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট থেকে বাইক নিয়ে যাওয়ার মত ঘটনা
সংঘটিত হয়েছে। সোমবার বিকেল থেকে পশ্চিম আগরতলা থানার পুলিশ এবং এনসিসি থানার পুলিশ
চারজন কুখ্যাত চোরকে জলে তুলতে সক্ষম হয়েছে। পশ্চিম থানার ওসি জানান, রাধানগর এলাকার
মৃদুল মোদকের গ্রোসারী দোকান থেকে চোরের দল বিভিন্ন সামগ্রী এবং একটি স্কুটি চুরি করে
নিয়ে যায়।
যথারীতি থানায় অভিযোগ জানায় দোকানের মালিক। তদন্তে
নেমে পুলিশ একটি টিম গঠন করে বিটারবন এলাকা থেকে আটক করে এক কুখ্যাত চোরকে। তাকে জিজ্ঞাসাবাদ
চালানোর পর আরও দুই চোরকে জালে তুলতে সক্ষম হয়। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে গোয়ালা
বস্তি এলাকা থেকে চুরি যাওয়া সামগ্রী সহ টি আর ০১ এ বি ৯৪০০ নম্বরের স্কুটিটি উদ্ধার
করতে সক্ষম হয়। অপরদিকে এনসিসি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে লিচুবাগান এলাকা থেকে
এক দাগি চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে। আগরতলা শহরের একাধিক চোরের ব্যাঙের সঙ্গে জড়িত
অভিযুক্ত চোর বিশ্বনাথ দেবনাথ। সে আগরতলা থেকে কুনাবন দিয়ে বাইক পাচারে জড়িত।
গত কয়েকদিন আগে থানায় একটি মামলা দায়ের হয়েছিল।
সেই মামলার তদন্তে নেমে আগে পাঁচজনকে আটক করা হয়েছে। এখন আরো এক অভিযুক্তকে আটক করা
সম্ভব হয়েছে। তারপর তার কাছ থেকে একটি নম্বর বিহীন বাইক এবং একটি স্কুটি উদ্ধার করা
হয়। স্কুটিটি এয়ারপোর্ট এলাকার কোন ব্যক্তির হতে পারে বলে প্রাথমিক ধারণা। যদিও অভিযুক্ত
চোর দাবি করছে এটি তার এক নিকটবর্তী আত্মীয়ের। তবে দুই থানার পুলিশ ধৃত চারজনকে আটক
করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারণা আরও একাধিক চোর জালে তুলতে সক্ষম
হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান