Sunday, August 23, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎ চার্জ সহ স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি

বিদ্যুৎ চার্জ সহ স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি

বিদ্যুৎ চার্জ সহ স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ আগস্ট : রবিবার রাজধানীর রবীন্দ্র পরিষদের দক্ষিণী হলে "ত্রিপুরা ইলেক্ট্রিসিটি কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের" উদ্যোগে বর্ধিত বিদ্যুৎ মাশুল, ফিক্সড চার্জ, ডিউটি চার্জ, ফুয়েল চার্জ প্রত্যাহার করা এবং স্মার্ট মিটার বাতিল করা সহ সাতদফা দাবিতে বিদ্যুৎ গ্রাহকদের এক কনভেনশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলন চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কনভেনর সঞ্জয় চৌধুরী। তিনি বলেন, বর্ধিত বিদ্যুৎ মাশুল ফিক্সড চার্জ, ডিউটি চার্জ, FPPCA চার্জ প্রত্যাহার করতে হবে। এগুলোর কোনো প্রয়োজনই ছিল না।

বিদ্যুৎ নিগমের মাত্রাতিরিক্ত প্রশাসনিক ব্যয়, অনাদায়ী বিদ্যুৎ বিল, বিদ্যুতের চুরি অপচয় জনিত ক্ষতি গ্রাহকদের উপর চাপিয়ে দিয়েছে। নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়ে পাওয়ার গ্রিড থেকে বেশি দামে বিদ্যুৎ ক্রয়ের জন্য FPPCA চার্জ বসিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে। "ত্রিপুরা ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন" বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থের চেয়ে TSECL এর স্বার্থ রক্ষা করছে। রাজ্য সরকার যদি পাওয়ার গ্রিড থেকে বেশি দামে বিদ্যুৎ ক্রয়ে আর্থিক দায়িত্ব বহন করত এবং ডিউটি চার্জ না নিত তবে বিদ্যুৎ বিল বাড়তো না। পাশাপাশি রাজ‌্য সরকার বর্ধিত বিদ্যুৎ মাশুল আনুষঙ্গিক চার্জ গুলো পূণঃবিবেচনার জন্য রেগুলেটরি কমিশনকে প্রস্তাব পাঠাতে পারতেন। তিনি আরও বলেন, বিদ্যুৎ নিগম ত্রিপুরা সরকারের কোম্পানি তাই, বিদ্যুৎ অপচয় চুরি, অনাদায়ী বিদ্যুৎ বিল আদায় করতে সরকারকে দায়ভার নিতে হবে। এবং TSECL কে মাত্রাতিরিক্ত প্রশাসনিক ব্যায় কমাতে হবে। এই সকল বিষয়ে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সবশেষে আগামী দিনে বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনকে শক্তিশালী করতে,এডভোকেট হরকিশোর ভৌমিককে সভাপতি, সম্পাদক সঞ্জয় চৌধুরী কোষাধ্যক্ষ পদে উমা চৌধুরী সহ ১৩ জনের কমিটি গঠন করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha