Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য হারিয়ে যাওয়া দশটি মোবাইল, আটক ছয়

হারিয়ে যাওয়া দশটি মোবাইল, আটক ছয়

হারিয়ে যাওয়া দশটি মোবাইল, আটক ছয়

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ আগস্ট : পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া দশটি মোবাইল ফোন। বুধবার রাধাকিশোরপুর থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সাফল্যের কথা জানান গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় এবং থানার ওসি সঞ্জিব লস্কর।

সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর জানান, কেন্দ্রীয় সরকারের দেওয়া অত্যাধুনিক প্রযুক্তি বিশেষ মেশিনের সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইলগুলির সন্ধান পাওয়া সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া দশটি মোবাইল বুধবার তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ অভিযানে নেশা কারবারের সঙ্গে যুক্ত ছয়জনকে আটক করতে সক্ষম হয়েছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha