Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য রাস্তার অভাবে কাঁধে করে রোগী নিয়ে যেতে হয় মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে, নিদ্রা ভাঙলো মন্ত্রীর

রাস্তার অভাবে কাঁধে করে রোগী নিয়ে যেতে হয় মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে, নিদ্রা ভাঙলো মন্ত্রীর

রাস্তার অভাবে কাঁধে করে রোগী নিয়ে যেতে হয় মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে, নিদ্রা ভাঙলো মন্ত্রীর

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ আগস্ট :  রাজ্যে চলছে বিজেপি, তিপরা মথা আইপিএফটি- জোট সরকার। ভোট আসলে নানা প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় জনজাতিদের জন্য। কিন্তু ভোট শেষ হতেই গোল্লায় যায় জনজাতিরা। এমন মনোবৃত্তি নিয়ে এগোচ্ছে জোট সরকার। জোলাইবাড়ি বিধানসভা কোয়াইফাং এলাকার শ্রীকান্তবাড়ি এডিসি ভিলেজের অন্তর্গত দেবকান্ত পাড়ায় দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে একাধিক পরিবারের যাতায়াতে চরম দুর্ভোগের বিষয়টি সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।

 খবরটি প্রকাশ্যে আসার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়ার নির্দেশে বুধবার ওই এলাকায় পরিদর্শনে যায় একটি প্রতিনিধি দল।প্রতিনিধি দলের সদস্যরা সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেন এবং সমস্যাগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে তাঁদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তাঁরা। এদিন প্রতিনিধি দলের পক্ষ থেকে সমস্যাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতার হাতও বাড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিনের যাতায়াত সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট মহলের নজরে আনার পাশাপাশি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, মাত্র তিনদিন আগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। কিন্তু, রাজ্যের জনজাতিরা আজও কতটা অসহায় সেটা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করার মত নয়। কাঁধে করে নিয়ে যেতে হয় রোগী।

 রাস্তা নেই, জঙ্গলে ঘেরা কোথায় রাস্তা। আর এই দৃশ্য মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বিধানসভা কেন্দ্রে। এদিকে ২০২১ সাল থেকে রাজ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে তিপরা মথার এডিসি প্রশাসন। কিন্তু নেতাদের গাড়ির বহর বাড়লেও, জনজাতিদের মান উন্নয়ন শুধুমাত্র নেতাদের মুখে মুখে। ভোট আসলে তাঁদের দিল্লির দৌড়াদৌড়ি সমস্যা সমাধান হচ্ছে না সাধারণ জনগণের। জনগণের পেটে দানা পানি তো দূরের কথা, ন্যূনতম রাস্তাটি পর্যন্ত দিতে পারছে না সুশাসন জামানার জোট সরকার। বিগত দিনের মতোই ভোটব্যাঙ্ক হিসেবে কাজে লাগানো হচ্ছে রাজ্যের জনজাতিদের। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের আগে আবারো জনজাতিদের পুঁজি করার জন্য ময়দানে সরব তথাকথিত জনজাতি দরদী নেতারা। যা বলার অপেক্ষা রাখে না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha