Friday, August 14, 2026
বাড়ি রাজ্য আমবাসা মোটস্ট্যান্ড দখলের চেষ্টা তিপরা মথার, শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে পিছু পা হল, ঘটনায় উত্তেজনা

আমবাসা মোটস্ট্যান্ড দখলের চেষ্টা তিপরা মথার, শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে পিছু পা হল, ঘটনায় উত্তেজনা

আমবাসা মোটস্ট্যান্ড দখলের চেষ্টা তিপরা মথার, শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে পিছু পা হল, ঘটনায় উত্তেজনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ আগস্ট :  দিন-দুপুরে প্রকাশ্যে গুন্ডামী! দলীয় নেতৃত্বের নির্দেশে গায়ের জোরে আমবাসা মোটস্ট্যান্ড দখল করার চেষ্টা করল বলে অভিযোগ তিপরা মথার বিরুদ্ধে। যদিও দীর্ঘ দিন ধরে আমবাসা স্ট্যান্ড দখল করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল। সম্প্রতি আমবাসা মোটরস্ট্যান্ড পরিচালনার জন্য নতুন করে কমিটি গঠন করা হয়। এরই মধ্যে আচমকা আমবাসা মোটর স্ট্যান্ডে দেখা দেয় উত্তেজনা। এইদিন হাতেগোনা কয়েকজন তিপ্রা মথা কর্মী আমবাসা মোটর স্ট্যান্ডে গিয়ে বিএমএস-এর পতাকা খুলে দেখানে তিপ্রা মথার পতাকা লাগিয়ে দেয়। আমবাসা মোটর স্ট্যান্ড চত্বরে লাগিয়ে দেওয়া হয় তিপ্রা মথা দলের পতাকা।

এই ঘটনা প্রত্যক্ষ করে ক্ষোভে ফেটে পড়ে আমবাসা স্ট্যান্ডের যান চালকরা। তাদের বক্তব্য এইদিন তারা স্বাধীনতা দিবসকে সামনে রেখে সকালে সাফাই অভিযান সংগঠিত করেছে। সাফাই অভিযান করার সময় তারা লক্ষ করে তিপ্রা মথার কর্মীরা আচমকা মোটর স্ট্যান্ডে এসে তিপ্রা মথার পতাকা লাগিয়ে দেয়। বিএমএস একটি অরাজনৈতিক সংগঠন। এইটা শ্রমিকদের সংগঠন। সেখানে কেন তিপ্রা মথার পতাকা লাগানো হল। মোটর স্ট্যান্ডে কোন রাজনৈতিক দলের পতাকা লাগানো যাবে না। তিপ্রা মথার কর্মীদের বক্তব্য কয়েকমাস ধরে আমবাসা মোটর স্ট্যান্ডে একটা ঝামেলা চলছে। একটা কমিটি অবৈধ ভাবে স্ট্যান্ড দখল করে যান চালকদের হয়রানি করছে। এই বিষয়ে জানার পর দলের নেতৃত্ব তাদেরকে নির্দেশ দিয়েছে বিষয়টি দেখার জন্য। তাই এইদিন তারা আমবসা মোটর স্ট্যান্ডে এসেছে।

 স্ট্যান্ডে এসে দেখতে পায় স্ট্যান্ডে বেহাল অবস্থা। তাই এখন থেকে তারা স্ট্যান্ড পরিচালনা করবে। সকলকে নিয়ে একটি কমিটি নতুন করে করা হবে। সেই কমিটি স্ট্যান্ড পরিচালনা করবে। নতুন কমিটি না হওয়া পর্যন্ত মোটর স্ট্যান্ডে কোন ধরনের ছাড় পত্র কাটা যাবে না। এইদিন আমবাসা স্ট্যান্ডের যান চালকরা তিপ্রা মথা কর্মী সমর্থকদের একজোট হয়ে বাধা দান করলে তিপ্রা মথার কর্মী সমর্থকরা পরিস্থিতি বেগতিক দেখে তাদের পতাকা খুলে নিয়ে ঘটনাস্থল থেকে ফিরে যায়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে আগামিদিনে যে কোন সময় ফের আমবাসা মোটর স্ট্যান্ডে উত্তেজনা দেখা দিতে পাড়ে। তা বলার অপেক্ষা রাখে না।

 

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha