Saturday, September 26, 2026
বাড়ি রাজ্য পণ্যবাহী গাড়ির সঙ্গে অটোর সংঘর্ষ

পণ্যবাহী গাড়ির সঙ্গে অটোর সংঘর্ষ

পণ্যবাহী গাড়ির সঙ্গে অটোর সংঘর্ষ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ আগস্ট : আমতলী বাইপাসের ডুকলি রোডে পণ্যবাহী গাড়ির সঙ্গে অটোর সংঘর্ষ হয়। ঘটনা শনিবার সকালে। পণ্যবাহী গাড়ির নম্বর টি আর ০১ এ ওয়াই ১৯৫০ ।

জানা যায়, গাড়িটি দ্রুত গতিতে এসে অটো গাড়িটিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা জমায়েত হয়ে গাড়ি পেছনে ধাওয়া করলেও আটক করতে সক্ষম হয়নি। এই ঘটনায় অটো চালক অল্প বিস্তারে আহত হয়েছেন। গাড়ি চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে বলে জানান স্থানীয়রা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha