Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্যী

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্যী

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্যী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : ৯৫ বছর বয়সে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্যী।তার প্রয়াণে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। বার্ধক্য জনিত কারণে শনিবার ভোর বড়জলা বিধানসভা কেন্দ্রের ছিনাইহানি এলাকার নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দলীয় কর্মীরা বাসভবনে ছুটে আসেন।

১৯৭৭ - ৮৩ সালে বড়জলা বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিধায়িকা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি গণতান্ত্রিক নারী সমিতির প্রাক্তন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবেও নারী আন্দোলনে দীর্ঘদিন সংগ্রাম করে গেছেন। শনিবার মৃতদেহ পরবর্তী সময়ে নিজ বাড়ি থেকে মেলারমাঠ স্থিত দশরথ দেব স্মৃতিভবনে নিয়ে আসলে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী তথা সি আই টি নেতৃত্ব মানিক দে, শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। পরবর্তী সময় প্রাক্তন বিধায়িকার মরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়।

 সেখানে প্রাক্তন বিধায়িকাকে অন্তিম শ্রদ্ধা জানান মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক নয়ন সরকার সহ অন্যান্যরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্যী অত্যন্ত সৎ ছিলেন। তিনি ১৯৭৭ সাল থেকে ৮৩ সাল পর্যন্ত বিধায়িকার দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত সততার সঙ্গে জনগণের জন্য কাজ করেছেন তিনি। তিনি দুইবার বিধায়ক হয়েছেন। তাঁর প্রয়ানে সকলে শোকাহত বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha